1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

সরকারের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত-শিক্ষা উপমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৩৬ বার পঠিত

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সচেতন থেকে রাজপথে দাঁতভাঙা জবাব দিতে হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) নগরীর জিইসি মোড়ে রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক ও ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মহিম উদ্দিন মহিমের ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘হাওয়া ভবনের’ তৈরি কসাই বাহিনীকে অচিরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার গঠন করে সারাদেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চক্রান্ত শুরু করে। খালেদা জিয়ার কুপুত্র তারেক রহমানের প্রত্যক্ষ মদতে সারাদেশে ছাত্রলীগ-যুবলীগের অসংখ্য দক্ষ সংগঠককে বেছে বেছে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

শিক্ষা উপমন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক মহিম উদ্দিনকে বিদেশ থেকে কৌশলে ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়। ওই কসাই বাহিনীর নেপথ্যে যারা ছিল তাদের অচিরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মহিমের হত্যার সঙ্গে সম্পৃক্তদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরনের সরকারবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত। তারা এদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতে ধরনা দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর