1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সীমান্তের ভারতের কৈজুরীতে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

  • প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৯৫ বার পঠিত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। রোববার ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় খুলনা সার্জিকাল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তার মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম মোঃ হাসানুর রহমান (২৫)। সে সাতক্ষীরা সদর উপেজলার কুশখালী গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে।
নিহতের পিতা হয়দার আলী জানান, পার্সপোট না থাকায় তার ছেলে হাসানুর রহমান কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে অত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার ভোর রাত ৩টার দিকে একইভাবে কয়েকজন সঙ্গীর সাথে ভারতের কৈজুরী সীমান্ত পার হয়ে দেশে ফিরছিল। পতিমধ্যে ভোর রাত ৪টার দিকে ভারতের কৈজুরী ক্যাম্পের টহল বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসানুর বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এসময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থার অবনতি হতে থাকলে কর্তৃব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রোফর্ড করে। সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিকাল হাসপাতালে নেয়ার পর চিকিৎস্যকরা তাকে মৃত ঘোষনা করেন।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি জানান, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে রোববার ভোর রাতে সীমান্তে কোন গুলির ঘটনা ঘটনা ঘটেনি বলে জেনেছি। এটা ইন্টারনাল কোন বিষয়ও হতে পারে। এরপরও আমর খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানাবো।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর