1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

সাবেক আইজিপি শহীদুলকে ৭ দিন ও মামুনের ৮ দি‌নের রিমান্ডে মঞ্জুর

  • প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত
sohidul-10143

দীপ্ত নিউজ ডেস্ক::

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সাত দিনের এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

দুটি পৃথক হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে কর্মরত পুলিশের একজন উপ-পরিদর্শক জানিয়েছেন, ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান আজ বুধবার রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১৯ জুলাই মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মামুনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড দেন।

গত ১৩ আগস্ট মোহাম্মদপুরের এসএম আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় জনকে আসামি করা হয়।

এ ছাড়া, গত ১৯ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় ৪৫ বছর বয়সী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২১ আগস্ট শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলাটি করেন ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান।

সাবেক এই দুই আইজিপিকে আজ ভোররাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই দুই সাবেক পুলিশ প্রধান হত্যাসহ একাধিক মামলার আসামি।

সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

একেএম শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আইজিপি ছিলেন।

দীপ্ত নিউজ/ এসকে-ডি

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর