1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব সৈয়দপুরে সিলগালাকৃত গোডাউন থেকে ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে বিসিকের উর্ধ্বতন কর্তৃপক্ষ  সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলে কারাগারে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণ দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর মৃত্যু সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ সভা কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা নিখোঁজের দু’দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

সিরাজদিখানে এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত
munsigang-15002
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকা সাড়ে ৪টায় সিরাজদিখান উপজেলার মোড় এলাকায় এ মানববন্ধন শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের এনসিপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. ইমরান হোসেন বাদল, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য বিষয়ক সদস্য ও সাবেক জেলা মুখপাত্র বিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক রাতুল হাসান শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল শেখ ও জেলা গণধিকার পরিষদের সদস্য সচিব রাসেল হাসান।

বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর