মুন্সিগঞ্জ প্রতিনিধি::
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়ন পরিষদে এই দোয়া মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগের সভাপতিত্বে ও ইউপি সদস্য সোহাগ মৃধার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ গোলাম সারোয়ার কবির,
সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়া।
এ-সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আনিসুর রহমান রিয়াদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:শহিদুল্লাহ শহীদ, বীর মুক্তিযুদ্ধা জালাল উদ্দিন তালুকদার,বয়রাগাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু সাবেক সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মোল্লা, বয়রাগাদী ইউনিয়ন যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা সাবেক, বয়রাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল বেপারি, বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।