1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত
munsigang-balkhead-52

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ


মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায় নৌকা দিয়ে ঘাসকেটে নদী পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সারে ৭টার দিকে ধলেশ্বরী নদীর বক্তবলী এলাকা থেকে সামছুউদ্দিন বেপারী (৭০) ভাসমান লাশ উদ্ধার করে নিখোজের স্বজনরা। এর আগে রবিবার সকাল ৬টার দিকে উপজেলার ইছামতি নদীর ফুলহার এলাকায় নদীতে ডুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজ সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর পুত্র ও উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন সুলতানার পিতা।

জানা যায়, গত রবিবার সকাল ৬ টায় বৃদ্ধ সামছুউদ্দিন বেপারী গরুর ঘাসকাটার জন্য নিজের ডিঙ্গি নৌকা যোগে ইছামতি নদী পার হতে ছিলেন । এ সময় খালি একটি বাল্কহেড ডিঙ্গি নৌকা ওপর উঠিয়ে দিলে নৌকাটি ডুবে গেলে বৃদ্ধ সামছুউদ্দিন বেপারীও পানিতে তলিয়ে যান এবং নৌকায় থাকা সামছুউদ্দিন বেপারী নিখোঁজ হয় । তবে নৌকায় ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেডটি ওই সময় দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর খবর পেয়ে সিরাজদিখান থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এর পর ডুবুরী বাহিনীর সদস্যরা বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম সুমন ও স্বজনরা জানান, নিখোঁজ নিহত সামছুউদ্দিন বেপারীকে ধলেশ্বরী নদীর ভাষানচর বক্তবলী এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে নিহতের স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর