1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

সিরাজদিখানে সাংবাদিকের সহায়তায় জীবন ফিরে পেল মোটরসাইকেল আরোহী

  • প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী।এসময় বাংলা টিভির সাংবাদিক মোস্তফা, লাখোকন্ঠ পত্রিকার সাংবাদিক আরিফ হোসেন হারিছ, সাংবাদিক আনিছুর রহমান নিলয় আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।শুক্রবার ৪ আগষ্ট আনুমানিক ২ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের চর কমলাপুর লোহার পুল সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল আরোহী উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের সেলিমের ছেলে মোঃ সজিব (১৭)।

এবিষয়ে সাংবাদিক মোঃ মোস্তফা জানান,উপজেলা হতে বালুচর যাওয়ার পথে চর কমলাপুর লোহারপুল অতিক্রম করার সময় হঠাৎ একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গুরুতর আহত হয় মোঃ সবিজ নামের এক মোটরসাইকেল আরোহী।আমি ও আমার সাথে থাকা সহকর্মীদের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা ইয়াসমিন জানান,আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর