1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সুইডেনের রাজকন্যা খুলনার কয়রা আসছেন মঙ্গলবার

  • প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৮০ বার পঠিত
victoria-9498

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফরে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ১৮-২১ মার্চ তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এসময়ের মধ্যে, মঙ্গলবার (১৯ মার্চ) খুলনার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় কয়রা উপজেলা পরিদর্শনে যাবেন। এ উপলক্ষে কয়রায় চলছে সাজ সাজ রব।

জানা যায়, উপকূলীয় অঞ্চলে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজের চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ডিজিটালাইজেশন দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন, এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।

এদিকে, সুইডেনের রাজকন্যার আগমন ঘিরে পুরো এলাকাজুড়ে নিরাপত্তার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। তার পরিদর্শনের জায়গাগুলো পরিপাটিভাবে সাজানো-গোছানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সুইডেনের রাজকন্যা আমাদের এলাকায় আসছেন। এটা আমা‌দের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাকে স্বাগত জানাতে ইউনিয়ন পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সাজানো হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম তারিক-উজ-জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাষ্ট্রীয় অতিথিকে বরণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

খুলনার জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াছির আরেফিন বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে ১৮-২১ মার্চ সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশে অবস্থান করবেন। এসময়ের মধ্যে, ১৯ মার্চ তিনি বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করবেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর