1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত
17123
সৈয়দপুর প্রতিনিধি:


নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি ও সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের প্রবীণ সদস্য অ্যাডভোকেট তুষার কান্তি রায় (৭৮) পরলোকগমন করেছেন। আজ রবিবার (২৬ জুলাই) সকাল সাতটায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই  ছেলে,নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
সকলের প্রিয়জন অ্যাডভোকেট তুষার কান্তির মৃত্যু সংবাদে খবরে সৈয়দপুর উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
তার শোকাহত পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্ত্বরে রাখা হবে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ শহরের সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
অ্যাডভোকেট তুষার কান্তির রায়ের অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান কাল সোমবার (২৭ জুলাই) সকালে তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসেরডাঙ্গা গ্রামের শ্মশানে অনুষ্ঠিত হবে।  প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, নীলফামারী – ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, আলহাজ্ব মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল- ফারুক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন,  উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন আমিনুল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, শ্যামলী সিটি গ্রুপের পরিচালক সুশান্ত কুমার, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী রাজকুমার পোদ্দার রাজু, সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, কৃষক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটো চৌধুরী, সাংবাদিক কাজী জাহিদ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর