1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হরমুজ প্রণালির পাশে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে লড়াই ওড়িশা উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আলোতে ঝলমলে বাংলাদেশের আকাশ ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার পাইকগাছায় লতায় সড়ক উন্নয়ন কাজে ধীরগতিতে জনদূর্ভোগ! ডুমুরিয়ায় ভাতিজিকে ধর্ষণের দায়ে প্রতিবেশী কাকা আকাশ গ্রেফতার শহিদ জিয়ার খাল খনন কর্মসূচি ছিল একটি আন্দোলন ও বিপ্লব, যা তারেক রহমানের নেতৃত্বে ফের শুরু হয়েছে: পানি সম্পদ মন্ত্রী এ্যানী সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সাদা রঙে ঐতিহ্যের ছাপ, মিরকাদিমের ধবল গরুর কদর দেশজুড়ে সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক যশোরে বিজিবির হাতে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক

সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৭ বার পঠিত
১৬৪৯৭
সৈয়দপুর প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিল্প সাহিত্য সংসদের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭মে) নানা আয়োজনে পালন করা হয় দিবসটি। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান, সঙ্গীতানুষ্ঠান এবং গীতি নৃত্য নাট্য নকশী কাঁথার মাঠ মঞ্চায়ন। রাতে শহরের স্থানীয় রেলওয়ে মূর্তজা মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।
শিল্প সাহিত্য সংসদের সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে এবং সঙ্গীত সম্পাদক কাজী জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন আমিনুল হক।
পরে শিল্প সাহিত্য সংসদের দুইজন প্রবীন সদস্যকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন আ. ফ. ম. জাহাঙ্গীর (মরনোওর) ও নজরুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী  সনদপত্র ও ক্রেস্ট  তুলে দেন। পরে সংগঠনের ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠন পরিচালিত সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করে।
শেষে গীতি নৃত্য নাট্য নকশী কাঁথার মাঠ মঞ্চায়িত হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন স্থানীয় শিল্পীরা। এদের মধ্যে রূপাই চরিত্রে অপু বিশ্বাস, সাজু চরিত্রে প্রভা গোস্বামী, রূপাই এর মা চরিত্রে রাজিয়া সুলতানা ফারহানা, সাজুর মা শরিফা বেগম, কুটনি বুড়ি হোসনে আরা লিপি, ঘটক শাহ হামিদুল ইসলাম, বশির মামা গোলাম রুবায়েদ মিন্টু, সখির দল সৃষ্টি, পিউ, পৌলবি, ছেলের দল- সকাল, হৃদ্য, সাধন, গুঞ্জন, রাহি শিশু শিল্পী প্রাচুর্য্য, প্রত্যুষা, নেপথ্য পুরুষ কন্ঠ কামরুজ্জামান শাওন, শেখ  রোবায়তুর রহমান। স্থানীয় শিল্পীদের বিভিন্ন চরিত্রে অভিনয়ে মঞ্চস্থ নাটকটি দর্শকদের মুগ্ধ করে।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের শেরে বাংলা সড়কের সংগঠনের নিজস্ব কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শেরে বাংলা,শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শহীদ ডা. শামসুল হক সড়ক প্রদক্ষিণ করে সংসদ কার্যালয়ে এসে শেষ হয়। এতে সংসদের সকল সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর