1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৭ বার পঠিত
saeedpur-15424
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের তিন বছর মেয়াদী নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের (২০২৬-২০২৯ইং) শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের শেরে বাংলা সড়কে সংগঠনের নিজস্ব ভবনে ওই শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের বিদায়ী সভাপতি ম, আ, শামীম। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এরপর সংগঠনের নবনির্বাচিত সভাপতি নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এস, এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে নতুন কার্যনির্বাহী পরিষদের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন আমিনুল হক, সাবেক নির্বাহী সদস্য নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এ্যাডভোকেট বাবু তুষার কান্তি রায় প্রমুখ।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভায় সংগঠনের আগামী দিনে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড আরো এগিয়ে নিতে ও সংগঠনের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের কার্যনির্বাহী পরিষদের সাবেক ও নবনির্বাচিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯১১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর