1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১১১টি ট্রাফিক বিভাগে হস্তান্তর ঈদ যাত্রায় সৈয়দপুর রেল কারখানায় প্রস্তুত হচ্ছে ১২৭ কোচ কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার সিএমসি সদস্যদের প্রশিক্ষণ সাতক্ষীরা রেঞ্জ অফিস ভাংচুর ও বনকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা কয়রা-পাইকগাছা অঞ্চলের উন্নয়নের মাঝেই আমাকে পাবেন : মনিরুল হাসান বাপ্পি তালায় ‎নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা দেশ গঠনে উপকূলের সন্তানদের ভূমিকা পালন করতে হবে ….. মাওলানা আবুল কালাম আজাদ এমপি কয়রার ইউপি সদস্য’র বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ ! কয়রায় ফায়ার সার্ভিস সপ্তাহ পালন উন্নয়নের ছোঁয়া: সৈয়দপুর পৌরসভায় জলাবদ্ধতা, যানজট নিরসনসহ পরিস্কার পরিচ্ছন্নতায় বদ্ধপরিকর পৌর প্রশাসক

১১১টি ট্রাফিক বিভাগে হস্তান্তর ঈদ যাত্রায় সৈয়দপুর রেল কারখানায় প্রস্তুত হচ্ছে ১২৭ কোচ

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত
saedpur-16599
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::

আসন্ন ঈদ উপলক্ষে অধিক যাত্রী পরিবহন করতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১২৭টি কোচ মেরামত করা হচ্ছে। ইতোমধ্যে ১১১টি কোচ রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ১৬টি কোচ শেষ কর্মদিবস ২৫ মে হস্তান্তর সম্পন্ন হবে। ফলে ঈদের আগেই কোচগুলি যুক্ত করা হবে পশ্চিমাঞ্চল রেল বহরে। অতিরিক্ত এসব কোচ দিয়ে ঈদ স্পেশাল ট্রেন চালুর পাশাপাশি প্রতিটি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বাড়তি কোচ সংযোজন করা হবে। যাতে ট্রেনে ঈদ যাত্রায় বাড়তি যাত্রী স্বস্তিতে গন্তব্যে ফিরতে পারেন।

কারখানা সূত্রে জানা যায়, ঈদ যাত্রায় অতিরিক্ত কোচ সরবরাহের লক্ষ্য পূরণে রেল কারখানার ২৮টি সপ কর্মমুখর হয়ে উঠেছে। শ্রমিক-কর্মচারীরা কোচ মেরামতে দৈনিক কর্মঘন্টা শেষে অতিরিক্ত কাজ করছেন।

সূত্র মতে, সৈয়দপুর রেল কারখানায় মঞ্জুরী ২ হাজার ৮৫৯ জন লোকবল বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৬৬৪ জন শ্রমিক-কর্মচারী। ফলে মাত্র ২৩ শতাংশ জনবল নিয়ে উৎপাদনে রয়েছে কারখানাটি।

তীব্র জনবল সংকট ও পর্যাপ্ত মালামাল অভাবের মধ্যেও ঈদযাত্রাকে গুরুত্ব দিয়ে পুরাতন কোচগুলোর জরাজীর্ণ কাঠামো পরিবর্তন, চাকার ট্রলি মেরামত, আসন বিন্যাস, বৈদ্যুতিক সংযোগ ও রং-সাজসজ্জার কাজ করা হচ্ছে। এ কাজে বগি, হেভি রিপেয়ারিং, ক্যারেজ কনস্ট্রাকশন ও পেইন্ট শপসহ আরও ২৪টি শপ যন্ত্রাংশ যোগান দিয়ে সহায়তা করছে।

কারখানা ক্যারেজ সপের ইনচার্জ প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে কারখানার ডিএস মহোদয় সুফী নূর মোহাম্মদের দক্ষতায় জনবল সংকটের মুখে ১০ জনের কাজ করছেন দুইজন শ্রমিক। ঈদকে সামনে রেখে অকেজো ও জরাজীর্ণ কোচগুলোকে নতুন কোচে রূপান্তর করা হচ্ছে।

ব্রডগেজ ও মিটরগেজ মিলিয়ে প্রস্তুত করা হচ্ছে ১২৭টি কোচ। ইতোমধ্যে মেরামত করা ১১০টি কোচ পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট কোচগুলো আগামী ২৫ মে’র মধ্যে পর্যায়ক্রমে হস্তান্তর সম্পন্ন হবে।

কারখানার সিডিউল সপের ইনচার্জ প্রকৌশলী রুহুল আমীন জানান, ঈদে ট্রেন যাত্রায় স্বস্তি আনতে এবং অধিক সংখ্যক যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়তে বাড়তি কোচ সচল করা হচ্ছে। নানামুখী সংকট থাকলেও অগ্রাধিকার দিয়ে ঈদের বাড়তি কোচ সরবরাহে কাজ করছি আমরা।

কারখানার শ্রমিক-কর্মচারীরা বলেন, মালামাল ও লোকের সংকট থাকলেও ঈদে যাত্রী সেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। আমরা অতিরিক্ত শ্রম দিয়ে কয়েক গুণ বেশী কাজ করছি কোচ মেরামতের লক্ষ্য পূরণে। যাতে ঈদযাত্রায় বাড়তি যাত্রী পরিবহন করতে পারে রেলওয়ে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈদযাত্রায় পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের চাপ সামলাতে রেলওয়ের বহরে যুক্ত করা হচ্ছে ১২৭টি কোচ। জনবল সংকটের মধ্যেও ঈদ যাত্রায় লক্ষ্য অর্জনের সফলতা শ্রমিক-কর্মচারীদের। আমরা পরামর্শ ও দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে সহায়তা করেছি মাত্র। এর মধ্যে কোচের বড় অংশই হস্তান্তর করা হয়েছে। আশা করি বাকি কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর