1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার সিএমসি সদস্যদের প্রশিক্ষণ

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত
koyra-16598
  • কয়রা(খুলনা)প্রতিনিধি ::

খুলনার কয়রায় ব্লু ইকোনোমিক এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সুন্দরবন সহ-ব্যবস্থাপনা (CMC) কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অস্ট্রোলিয়ান এইডের সহযোগীতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বন সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উপকূলীয় বনাঞ্চল রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ হুমকির মুখে পড়েছে। সুন্দরবনসহ আশপাশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করতে হলে ইকোসিস্টেম পুনরুদ্ধারে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যান্ত জরুরি।

কোডেকের প্রকল্প প্রজেক্ট ম্যানেজার মোঃ সোহরাব হোসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার কে এম মফিজুর রহমান,কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুক,ভিসিএফ সদস্য খগেন্দ্রনাথ মন্ডল, সাইফুল ইসলাম,রেবেকা খাতুন, রোজিনা খাতুন, ইয়ুথ সদস্য আশিকুজ্জামান, ইয়াছিন আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর