1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি! তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মুসা, সম্পাদক মোস্তফা ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু কয়রার আমাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ শোভন কয়রায় জমি জবর দখল চেষ্টার প্রতিবাদে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন কয়রায় প্রাকৃৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে ট্রাক জব্দ, কারাগারে ২ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক কয়রায় গরিব-অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের মানবিক উদ্যোগ মিরকাদিমে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু কয়রায় প্রাকৃৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে ট্রাক জব্দ, কারাগারে ২

২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না: জিএম কাদের

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১১৯ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না। যেকোনো প্রক্রিয়ায় এধরনের ফলাফলের জন্য চেষ্টা করবে সরকার। কিন্তু বিদেশিরা চেষ্টা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে।

গতকাল সেমাবার দুপুরে বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এক প্রশ্নে জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, ঈদের পরে আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কি না তা নিশ্চিত নয়। আবার, রাজপথে দেশের মানুষ নামবে না তাও বলা যাচ্ছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

এদিকে আওয়ামী লীগ দল ও জান বাঁচাতে যেকোনো ভাবেই ক্ষমতায় থাকতে চাইবে। আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে। বিদেশিরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ, বিদেশিরা আরো চাপ দেবে এবং সরকার তার কতটা সহ্য করতে পারে। সরকার এক ধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা এক ধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা এক ধরনের চেষ্টা করবে।

তিনি বলেন, সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট গণমাধ্যমের ওপর করতে চাপ সৃষ্টি করছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর