1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

মোবাইলে পরিচয় অত:পর বিয়ের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

অপরিচিত নম্বর থেকে ফোনে পরিচয়, পরে বিয়ের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় মো. নুর আলম রনি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রনি ফেনীর পরশুরাম পৌর এলাকার দক্ষিণ গুথুমা গ্রামের মো. শাহাব উদ্দিন মিয়ার ছেলে।ভু ক্তভোগী তরুণী চট্টগ্রামের মিরসরাই এলাকার বাসিন্দা।

ফেনীর র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, র‍্যাব-৭ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে এ আসামিকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর