1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

ঢামা মেডিকেলের ওয়ার্ড থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতক আব্দুল্লাহকে কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেলের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে একজন নারী বাচ্চাটিকে চুরি করে নিয়ে যান। পরে সিসিটিভি ও তথ্য প্রযুক্তি সহায়তায় কামরাঙ্গীরচর থেকে রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করা হয়। নবজাতকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনে আওতায় আনা হবে বলে জানান তিনি।

তবে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সে বিষয়টি নিশ্চিত করে কিছু বলেননি হারুন অর রশিদ।

উল্লেখ্য, চুরির ঘটনায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) বৃহস্পতিবার শিশুটির বাবা হিরণ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা (মামলা নং-০২) দায়ের করেন।

এদিকে, গত ২৬ আগস্ট ঢামেকে রাজধানীর মিরপুর রূপনগরের বাসিন্দা শাহিনা ছেলেসন্তানের জন্ম দেন। পরে ৩১ আগস্ট দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত শাহিনার পাশ থেকে চুরি হয় তার তিনদিন বয়সী সন্তান আব্দুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর