1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক পরে মাঠে ঢুকে পড়লেন দর্শক

  • প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত
filistin-wc-3777

দীপ্ত নিউজ বিশ্বকাপ ডেস্ক::


ফাইনালের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটির শুরুতেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য।

ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। কঠোর নিরাপত্তার ফাঁকগলে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি-শার্ট যতদূর দেখা যাচ্ছে তাতে লেখা, ‘আগ্রাসন থামাও। ফিলিস্তিন মুক্ত করো।’

মাঠে ঢুকেই ক্রিজে কোহলির কাছাকাছি চলে যান ওই আগন্তুক। পরে ভারতীয় তারকাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে দেখা যায়। পরক্ষণেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন।

এ ঘটনায় কয়েক সেকেন্ডের মতো বন্ধ ছিল খেলা। তবে বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদ স্টেডিয়ামের কড়া নিরাপত্তা বেষ্টনি টপকে কিভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক-তা নিয়ে প্রশ্ন উঠছে।

ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, কোহলির সঙ্গে দেখা করতে মাঠে অনুপ্রবেশ ওই সমর্থকের। তবে ফিলিস্তিনপন্থী টিশার্ট ও মুখে মাস্ক দেখে এটা নিশ্চিত যে, বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে একটা বার্তা দিতে চেয়েছেন।

উল্লেখ্য, ইসরাইলি আগ্রাসনে মৃত্যুকূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রতিদিন শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন। লাশের গন্ধে ভারি হয়ে উঠছে বাতাস। বাদ যাচ্ছে না শিশুরাও। এমনকী হামলায় আহতরাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগে ভারত বিশ্বকাপ চলাকালে মাঠে ফিলিস্তিনি পতাকা বহন করার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল বেশ কয়েকজনকে।

এদিকে, শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা স্বস্তিতে নেই ভারত। তৃতীয় শিরোপার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে টিম ইন্ডিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৫।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর