1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের শার্শায় উপজেলা ক্রীড়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত কপিলমুনিতে ইয়াবাসহ আটক ২ চাচিকে নিয়ে প্রতিবেশী ভাতিজার উধাউয়ের অভিযোগ চাচার উয়েফা সভাপতির বিশ্বকাপ বয়কটের কারণ ইউক্রেনের সেনাপ্রধা বরখাস্ত

মুন্সীগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৮৯ বার পঠিত
munsigang-9255

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


শিক্ষার মান উন্নয়নে ঐতিহ্যবাহী আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১মে সকাল ১০টায় আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সেমিনার কক্ষে এই মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত প্রধান শিক্ষক নূরে আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়টি সহকারী শিক্ষক মনোরঞ্জন ধর এর সঞ্চালনায় অভিভাবক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুব আলম লিটন, জাহাঙ্গীর আলম , খাদিজা আক্তারসহ আরো অনেকেই।

এ সময় তারা বলেন শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা–বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রক্ষা করে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে অনুরোধ জানান।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ডাক্তার নুরুল আমিন খান,টঙ্গীবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এন বি এম মাহবুব আলম, সহকারী প্রধান শিক্ষক রুবিয়া আক্তার, শামসুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম বলেন শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেয়া যাবেনা।

শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।

বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও। অভিভাবকরাও নানা পরামর্শ দিতে পারেন শিক্ষার মানোন্নয়নে। কিংবা বিদ্যালয়ের নানা অসংগতি অনেক সময় অভিভাবকদের চোখেই হয়তো ধরা পড়ে। সে জন্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও সম্পর্ক থাকতে হয়।

বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক জুড়ে দিতে পারে অভিভাবক সভা। শিক্ষার্থীর মানোন্নয়নের জন্য অভিভাবক-বিদ্যালয় মতবিনিময় বেশ জরুরি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর