পাইকগাছায় সাবেক এমপির বাড়ি থেকে ২৩০ বস্তা চালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার
প্রকাশিত :
বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
২২৭
বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
খুলনা ৬ পাইকগাছা-কয়রা আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চাল, তেল, ডাল উদ্ধার করেছেে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিট্রেট ইফতেখারুল ইসলাম শামিম। মঙ্গলবার দুপুরে আগড়ঘাটাস্থ নিজ বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম বলেন, খবর পেয়ে সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চালসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। যাতে চাল, ডাল, তেল, চিনি, লবনসহ কয়েক প্রকার ত্রান সামগ্রী রয়েছে। সর্বশেষ উদ্ধারকৃত মালামাল ত্রাণ শাখায় জমা করা হয়েছে।