1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : ফখরুল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার পঠিত
Fakhrul-10081

দীপ্ত নিউজ ডেস্ক::


অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব। এর আগে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করে। দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমি, খসরু সাহেব ও সালাউদ্দিন সাহেব এসেছিলাম। প্রায় সোয়া ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

ফখরুল বলেন, আমাদের জানানো হয়েছে, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘না না, আমরা কোনও তারিখ বলিনি। ওনারাই তো তারিখ বলবেন। আমরা তো তারিখ বলবো না।’

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে যমুনায় পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর