1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ, স্থায়ী হতে পারে ভারী বৃষ্টিপাত

  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮ বার পঠিত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া খুলনা সাতক্ষীরা বাগেরহাটসহ উপকূলীয় জেলাগুলোতে জোয়ারের উচ্চতা বাড়তে পারে। এতে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে রোববারও ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, নিম্নচাপের ফলে (১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত) খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ১৫০ থেকে ২০০ মিলিমিটার, সিলেট বিভাগে ২০০ থেকে ৩০০ মিলিমিটার এবং রাজশাহী ও রংপুর বিভাগে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের রাতের বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর