1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় নদীতে পড়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল  কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের পরিদর্শন কয়রার মঠবাড়ী সেরাজিয়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিখেলেশ্বর রায়ের মৃত্যু দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কের পাশে পড়ে ছিল কিশোরের মরদেহ

  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
10243
মহাসড়কের পাশ থেকে উদ্ধারকৃত কিশোরের মরদেহ। ছবি: প্রতিনিধি
দীপ্ত নিউজ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:


মুন্সীগঞ্জের গজারিয়ায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে  পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকায়  আনোয়ার সিমেন্ট সিট ফ্যাক্টরির বিপরীত পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিসান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের আলী আকবর ছেলে। সে গত কয়েক মাস ধরে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে তার নানার বাড়ীতে থাকতেন বলে জানা গেছে।
এবিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুল ইসলাম জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চর বাউশিয়া বড়কান্দী কুমিল্লামুখী সড়কের পাশে একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার মাথায় ও পায়ে জখম আছে। ধারণা করা হচ্ছে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর