1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শার গোগা সীমান্ত থেকে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ বার পঠিত

শার্শা(যশোর) সংবাদদাতাঃ

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মোটর সাইকেলের মধ্যে কৌশলে লুকানো ছিল স্বর্ণের বারগুলো।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোগা বাজারের পাশে একটি ইট ভাটার কাছ থেকে স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়। আটক জালাল উদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, বিজিবি‘র গোয়েন্দা তথ্যে গোপন সুত্রে খবর পেয়ে বিজিবির হেডকোয়ার্টারের একটি বিশেষ টহল দল গোগা বাজারের পাশে একটি ইট ভাটার কাছ থেকে জালাল উদ্দিনকে একটি মোটর সাইকেলসহ আটক করে গোগা ক্যাম্পে নিয়ে আসা হয়। এ সময় পাচারকারীর স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। এবং বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা। আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি আরো জানান, স্বর্ণ পাচাররোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। স্বর্ণের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর