1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সীগঞ্জে শ্রীনগরে থানা থেকে আসামী ছিনতাই

  • প্রকাশিত : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত
munsigang-10730

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


শ্রীনগর থানা থেকে একটি মামলার এজাহার নামীয় প্রধান আসামীকে ছিনতাই করে নিয়ে গেছে বিএনপি, যুবদল, সেচ্ছাসেকদল ও ছাত্রদলের নেতা কর্মীরা। শুক্রবার রাত সোয়া দশটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ তারিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে আসে। তারিকুল শ্রীনগর থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত ১৭(১১)২৪ নং মামলার এজাহার নামীয় প্রধান আসামী।

যুবদলের সদস্য তারিকুলকে গ্রেপ্তারের খবর শুনে রাত ৯টার দিকে থানায় ছুটে আসেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। তিনি তারিকুলকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরীরর উপর চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, যুবদল নেতা রবিন, অপু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী থানায় এসে পুলিশকে ধাক্কা দিয়ে আসামী তারিকুলকে রুম থেকে বের করে নিয়ে যায়। মূহুর্তের মধ্যে এই ঘটনা উপজেলা ব্যাপী ছড়িয়ে পরলে ক্ষোভ সৃষ্টি হয়।

শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমসের মোবাইল নাম্বারে কল করা হলে তিনি কল ধরেননি।

শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন, তিনি এলাকায় ছিলেন না। ঢাকায় দাওয়াতে ছিলেন। তবে থানা থেকে যুবদলের এক সদস্যকে আসামী হিসাবে ধরে আনলে সে পালিয়েছে বলে শুনেছি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশী বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর