1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিয়োগ বিজ্ঞপ্তি পাইকগাছায় মাদ্রাসার নৈশ প্রহরীর আত্মহত্যা সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দ,পরে ধ্বংস প্যারোলে মুক্তিতে বোনের জানাজায় সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন মুন্সীগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন

কয়রায় নাইলতোলা খালের দখল পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত
koyra-11136

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ


কয়রার ইজারাকৃত নাইলতোলা খাল দখল পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খালটি দখল পেতে গতকাল ১ মার্চ বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ষোলহালিয়া গ্রামের কালাম গাজীর পুত্র মোঃ জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, চাঁদ আলী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জি,এম আবু জাফর সহ সমিতির সকল সদস্যগণ গত ২০২২ সাল থেকে সমিতির কার্যক্রম সুনামের সহিত চালিয়ে আসছে। সেই সুবাধে ২০২৪ সালের এপ্রিল মাসের ২ তারিখে উক্ত সমিতির নামে নাইলতোলা খাল ইজারাপ্রাপ্ত হয়। সেখান থেকে কমিটির সদস্যগণ খালটি ভোগদখল করে আসছিল । কিন্তু গত ০৫/১২/২০২৪ তারিখে মোঃ আজিজুল হক গোপনে একটি ভুয়া কমিটি করে কয়রা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করে খালটি ইজরা নেন। কিন্তু খালের রায় নিয়ে জি, এম আবু জাফর হাইকোর্টে মামলা করেন এবং গত ০৫/১২/২০২৪ সালের কমিটি হাইকোর্ট স্থগিত করে ২০২২ সালের জি,এম আবু জাফরের কমিটি বহাল রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মাইকিং করে জি, এম আবু জাফরের কমিটির নিকট খালটি পুনরায় হস্তান্তর করেন।

লিখিত বক্তব্য তিনি আরও বলেন, মোঃ আজিজুল হক ও তার ভাই মোঃ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে প্রভাব খাটিয়ে খালটি দখল করে নেয়। এবং আনুমানিক ১০ থেকে ১১ লক্ষ টাকার মাছ মেরে নেয় এবং প্রায় ২ লক্ষ টাকার জিনিসপত্র বাসা ভেঙে লুট করে নিয়ে যায়। তাছাড়া প্রশাসনের ভয় সহ সমিতির মূল কমিটির সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি সহ বিভিন্ন ভাবে মামলার ভয় দেখিয়ে আসছে ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা খালটি দখল পাইবার দাবি জানাই। প্রশাসনের মাধ্যমে তদন্তপূর্বক খালটি হাইকোর্টের রায়প্রাপ্ত ও মূল কমিটি জি,এম আবু জাফর দখল প্রাপ্ত হতে পারে তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর