1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মিরপুরে ফ্ল্যাট থেকে আপন ২ বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩২০ বার পঠিত
mirpur-11984

দীপ্ত নিউজ ডেস্ক ::


রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে বয়স্ক দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজনে সম্পর্কে আপন বোন ছিলেন। তাদের মধ্যে একজন বিআইডব্লিউটিএর সাবেক কর্মী।

শুক্রবার (৯ মে) রাতে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ধরন দেখে প্রতিহিংসামূলক বর্বরতা মনে হয়।

মিরপুরের পশ্চিম শেওয়াপাড়া তোরাব আলী মসজিদের পাশের ৬৪৯ নম্বর এই বাড়িতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। দিবাগত রাত ৯টার দিকে বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ষাটোর্ধ্ব মরিয়ম বেগম ও তার ৫২ বছর বয়সী বোন সুফিয়া বেগমের মরদেহ।

স্বজনরা জানান, নিহত মরিয়ম ছিলেন বিআইডব্লিউটিএর সাবেক কর্মী, স্বামীও সরকারি চাকরি করতেন, থাকেন বরিশাল। এক মেয়ে মিষ্টি থাকেন কর্মব্যস্ত তাই ছোট বোন সুফিয়াকে নিয়েই শেষ সময় অতিবাহিত করতেন। পরিচিতজনরা বলেন শত্রুতা সৃষ্টি হয় এমন লোক ছিলেন না তারা। তবুও এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার কীভাবে তা একটি রহস্য।

পুলিশ, পিআইবি ও সিআইডির সদস্যরা দীর্ঘ সময় ধরে আলামত সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে নেন হেফাজতে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাজ্জাদ আলী বলেন, হত্যাকারীরা বাসায় ঢুকেছিল শুধু দুজনকে মারার জন্যেই, হত্যার ধরনেও হিংস্রতা স্পষ্ট। তদন্ত করে রহস্য উদঘাটনের আশ্বাস দেন তিনি।

পরে দুজনের মরদেহ নেওয়া হয় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর