1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল ডুমুরিয়ায় কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে নতুন করে সরকারের যে সকল নির্দেশনা, আজ থেকেই কার্যকর! আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা!

মুন্সিগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৪ বার পঠিত
munsigang-12240

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ ::


মুন্সিগঞ্জ পৌর এলাকার কৃষি ব্যাংক সংলগ্ন প্রধান সড়কে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) পৌর এলাকার ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান ফকির।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ভুরিভোজে দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও কাউন্সিলর মো. শহিদ, পৌর বিএনপিন যুগ্ম আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব ও শাহাদাত হোসাইন, জেলা যুবদলের আহবায়ক মুজিবুর দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. মহিউদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও কাউন্সিলর শফিকুল হাসান তুষার, পৌর যুবদলের সদস্য সচিব রায়হান কবীর, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সিরাজ পাঠান, সাধারন সম্পাদক সেলিম ফরাজি, ৭ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো. ইমন, সাধারন সম্পাদক রোকনউদ্দৌলা রাফসান,সাইদ,মনির, রাজন সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর