1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বাস টার্মিনাল ও নির্ধারিত স্থান ব্যতীত টোল আদায় করলে চাঁদাবাজির মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৬৫ বার পঠিত

নিউজ ডেস্ক:


বাস টার্মিনাল ও নির্ধারিত স্থান ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘টার্মিনাল ছাড়া অন্যকোথাও কোনো প্রকার টোল আদায় করা যাবে না। টোল মনে বাস কিংবা ট্রাকে মালিক ও শ্রমিক সমিতি একটা টোল নিয়ে থাকে তারাই সেটা নির্ধারণ করেন, সেটা টার্মিনাল ছাড়া কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রজ্ঞাপনে তারা জানিয়ে দেবেন কোন জায়গায় কত টাকা টোল দিতে হবে।’ অমান্যকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর