1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ৪৮ ঘণ্টায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৫, চুরি হওয়া ট্রাক উদ্ধার সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি ও প্যাথলজি সিলগালা, প্রতারক ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার ৪ জেলে আটক মৎস্য চাষে সাফল্যের শীর্ষে ডুমুরিয়ার গোনালী আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান এরশাদ সিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল গ্রেফতার পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা প্রদান কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী সহ ৪জন গ্রেপ্তার

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যু, জানাজা সম্পন্ন

  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পঠিত
Alamgir-Mohiuddin-13087
  • নিজস্ব প্রতিবেদক::

দেশবরেণ্য সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের সদস‍্য আলমগীর মহিউদ্দিনের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর ফার্মগেটের মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে এ জানাজা হয়। তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, দুপুর দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি গত ৩০ মে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অসুস্থ হওয়ার পর থেকে তিনি নির্বাক ও নিঃসাড় ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ১৯৪২ সালের ১ মার্চ নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের বাবা। তার বড় মেয়ে কানাডায় বসবাস করেন। চার বছর আগে তার স্ত্রী মারা যান।

আলমগীর মহিউদ্দিন দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠালগ্ন (২০০৪ সাল) থেকেই এর সম্পাদক ছিলেন। এর আগে তিনি নিউনেশনের সম্পাদক ছিলেন। তার আগে তিনি বাংলাদেশ টাইমসের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর