নিউজ ডেস্ক:
সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২০২৩ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। তদ্মধ্যে আট দিন পড়েছে শুক্র এবং শনিবার। এছাড়া আগামী ১৫ নভেম্বর থেকে সকাল ৯টা থেকে শুরু হয়ে অফিস বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে।
সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ নতুন তালিকা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন ।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসকল তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালেও সরকারি ছুটি ২২ দিন ছিল। তদ্মধ্যে ৬ দিন ছিল শুক্র ও শনিবার।
এর আগে, গত ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, সরকার ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করল:
ক) রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
(খ) শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
ওই প্রজ্ঞাপনে জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে বলেও বলা হয়।