1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত
munsigang-14823
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুইঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০শে নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সরকারি-বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে অংশ নেন।
কর্মবিরতি চলাকালে আন্দোলনকারীরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচিও পালন করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকারি অন্যান্য বিভাগের ডিপ্লোমা ডিগ্রিধারীরা দশম গ্রেডের সুবিধা ভোগ করলেও বঞ্চিত রয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে দীর্ঘদিন দেন দরবার করা হলেও ফাইল ফেলে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচিতে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর