1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

শহিদ জিয়ার খাল খনন কর্মসূচি ছিল একটি আন্দোলন ও বিপ্লব, যা তারেক রহমানের নেতৃত্বে ফের শুরু হয়েছে: পানি সম্পদ মন্ত্রী এ্যানী

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত
১৬৪৯৮
মুন্সীগঞ্জ প্রতিনিধি :


“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী খাল খননের যে কর্মসূচি হাতে নিয়েছিলেন তা কেবল একটি উন্নয়ন প্রকল্প ছিল না, এটি ছিল একটি আন্দোলন ও বিপ্লব। যা পুনরায় তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে ফের শুরু হয়েছে।” মুন্সীগঞ্জের গজারিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসব কথা বলেন ।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন ।
উদ্বোধন শেষে মন্ত্রী কাজলী নদী পরিদর্শন করেন। এ সময় নদীর বিভিন্ন স্থানে শিল্পকারখানার বর্জ্য দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং নদী দূষণ রোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী এ্যানী বলেন, “খাল খননের মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এই কার্যক্রম মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাসহ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সারাদেশে খাল পুনঃখনন ও নদী রক্ষায় কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে  মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী, উপজেলা নির্বাহী প্রকৌশলী সামিউল আরেফিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর