1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় অবৈধভাবে ওয়াপদা বাঁধ কেটে লবণ পানি উত্তোলন, প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু কৃষি জমিকে রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে – সৈয়দপুরে শিল্প মন্ত্রী সৈয়দপুরে চার দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার উদ্বোধন মুন্সীগঞ্জে উপজেলা প্রশাসন ও পৌর-প্রশাসকের উদ্যোগে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান! সরকার গণভোটের রায় নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে: সৈয়দপুরে গোলাম পরোয়ার সাতক্ষীরার উপকূলবাসীর জীবন মানোন্নয়নে ভূমিকা রেখে চলেছে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন! বন বিভাগের অভিযানে সুন্দরবনের হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ  সাতক্ষীরায় পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার!

পাইকগাছায় অবৈধভাবে ওয়াপদা বাঁধ কেটে লবণ পানি উত্তোলন, প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত
manobbondhon-16513
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছা উপজেলার ২৩ নম্বর পোল্ডারের ওয়াপদা বাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বিকেল ৫ টায় উপজেলার লস্কর ইউনিয়নের চৌকিদার মোড়ে ভূমিহীন সংগঠন ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মোঃ মাহবুব জোয়ার্দারের সভাপতিত্বে ও মো: আবুল হোসেনের তত্ত্বাবধায়নে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি চিকিৎসক নারায়ণ চন্দ্র ম-ল, নিজেদের করি সংস্থার বিভাগীয় প্রশিক্ষক নাসিমা খাতুন, নিজেদের করির কর্মী রাশেদুজ্জামান ফরিদ, মুন্নী সমাদ্দার, লিপন সরকার, ভূমিহীন সংগঠনের নারী নেত্রী রোকেয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

manobbondhon-16514

বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে ওয়াপদা বাঁধ কেটে লবণ পানি উত্তোলন করছে। এর ফলে এলাকার পরিবেশ, কৃষিজমি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। লবণ পানির প্রভাবে ফসলি জমির উৎপাদন কমে যাচ্ছে এবং সুপেয় পানির সংকটও দিন দিন তীব্র হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, অবৈধভাবে বাঁধ কেটে লবণ পানি প্রবেশ করানোর কারণে দীর্ঘমেয়াদে উপকূলীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত এ ধরনের কর্মকা- বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিবেশ ও কৃষি রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার স্বার্থে অবৈধ লবণ পানি উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর