1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি

সৈয়দপুরে চার দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত
saedpur-16510
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে চার দিনব্যাপী (৯- ১২ মে পর্যন্ত) আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার ব্যবস্থাপনায় শনিবার (৯ মে) বিকেলে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাব মিলনায়তনে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী – ৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. আমজাদ হোসেন টিটু।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির টেকনিক্যাল উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান ও এলইপিবিপিসি এর উপপরিচালক এস, এম আনোয়ার হোসেন, পোদ্দার এগ্রো ইন্ডাস্ট্রি এর ম্যনেজিং ডাইরেক্টর রাজ কুমার পোদ্দার প্রমুখ।

পরে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি সহ অন্যান্য অতিথিরা মেলায় স্থান পাওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন দুলালসহ সংগঠনের অন্যান্য সদস্য শিল্প মালিকরা উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী মেলার ৩৮ টি স্টল স্থান পেয়েছে। এ সব স্টলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর