1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি

সাতক্ষীরায় পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার!

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত
16504
আক্তারুল ইসলাম:

সাতক্ষীরা সদরের ফিংড়ি এলাকার একটি পুকুর থেকে জিন্নাত আলী নামের এক যুবকের লাশ উদ্ধার  করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকাল ৬টার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কাশেমপুর আবাসন প্রকল্পের পাশের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে  কুপিয়ে হত্যা করে সেখানে লাশ ফেলে যায়। নিহত জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের বাসিন্দা মোহর আলী সরদার এর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের  দাউদ মাস্টারের পুকুরে এক ব্যক্তির লাশ  ভাসতে  দেখে স্থানীয়রা ৯৯৯ কল দেয়। এরপর  সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এস আই মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে জিন্নাত আলী ওরফে জিন্নাহ এর মরদেহ উদ্ধার করে।
এসময় লাশের ডান চোখের উপর বরাবর কপালে, ডান কানের পিছনে ও মাথার পিছনে ডান পাশের উপরিভাগে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পুকুরের পানিতে ফেলে গেছে।
সর্বশেষ লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর