1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত
gas-16534
  • রাবিদ মাহমুদ চঞ্চল :

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং কোথাও কোথাও অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রয়ের অভিযোগ পরিলক্ষিত হচ্ছে। যা ভোক্তা অধিকার পরিপন্থী এবং বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮ মোতাবেক দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা দন্ডনীয় অপরাধ।

ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষণ, মূল্য বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল এলপিজি ফিলিং স্টেশন বা ডিলার পর্যায়ে বিক্রয় কেন্দ্রকে নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত হালনাগাদ এলপিজি মূল তালিকা প্রতিষ্ঠানের প্রবেশমুখসহ গ্রাহকদের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে সুস্পষ্টভাবে টানিয়ে রাখতে হবে। মূল্য তালিকায় প্রতিটি সিলিন্ডারের ধারণক্ষমতা অনুযায়ী নির্ধারিত মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত আদায় করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।

ভোক্তাদের নিকট থেকে অভিযোগ প্রাপ্ত হলে বা বাজার তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লিখিত নির্দেশনাবলী অবিলম্বে কার্যকরপূর্বক যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে স্বাক্ষরিত এক পত্রে এসকল তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর