1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত
munsigang-16542
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::

মুন্সীগঞ্জ পৌরসভার প্রস্তাবিত করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত ও কর পুনঃনির্ধারণের দাবিতে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সচেতন নাগরিক, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী মহলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, পৌরসভার পক্ষ থেকে আগামী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার লক্ষ্যে গৃহীত অস্বাভাবিক করবৃদ্ধির সিদ্ধান্তে পৌরবাসীর মধ্যে উদ্বেগ, অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসায়িক মন্দা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতায় এ ধরনের সিদ্ধান্ত জনসাধারণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

তারা আরও বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গণমানুষের প্রত্যাশার পরিপন্থী। তাই জনস্বার্থ বিবেচনায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য উপায়ে পৌর কর পুনঃনির্ধারণের দাবি জানান তারা।

কর্মসূচিতে মুন্সীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকরা অংশ নেন। এসময় গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও দাবি তুলে ধরেন।

সমাবেশ থেকে অবিলম্বে করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত এবং পৌরবাসীর আর্থসামাজিক অবস্থা বিবেচনায় কর কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে শান্তিপূর্ণভাবে ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর