1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি ফানি ভিডিও ইস্যুতে খুলনার ফিরোজকে ঘিরে সরগরম সামাজিক মাধ্যম ফেসবুক! আইজিপি পদক পেলেন রাজগঞ্জের জুয়েল রানা, অভিনন্দন ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেশ চড়া পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার: খামারিকে অর্থদন্ড শার্শায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শার্শার পাঁচ ভুলাট দাখিল মাদ্রাসা: ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজে মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত পাইকগাছার দেলুটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এমপি’র খুলনা জেলা ছাত্রদলের আহবায়ক ফিরোজকে অব্যাহতি, দায়িত্বে জাফর পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আইজিপি পদক পেলেন রাজগঞ্জের জুয়েল রানা, অভিনন্দন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৭ বার পঠিত
juelrana-16549
  • উত্তম চক্রবর্তী।।

পেশাগত দায়িত্ব পালনে সততা, কর্মদক্ষতা এবং অনন্য সাধারণ সেবার স্বীকৃতিস্বরূপ পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি পদক) এ ভূষিত হয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের কৃতি সন্তান জুয়েল রানা।

পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানজনক এই পদক প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন মহল।

জুয়েল রানা মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মফিজের বড় পুত্র।‌

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এই পদক প্রদান করা হয়। জুয়েল রানা তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে বিভাগীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন, যার ফলশ্রুতিতে তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হলো। রাজগঞ্জের সন্তান হিসেবে জুয়েল রানার এই সাফল্যে তার জন্মভূমি ও স্থানীয় মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

তার সহকর্মী এবং পরিচিতজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয়দের মতে, তার এই অর্জন রাজগঞ্জের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

পদক প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় জুয়েল রানা জানান, যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। এই সম্মাননা আমার একার নয়, এটি আমার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতার ফসল। আমি ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবা করে যেতে চাই।

উল্লেখ্য, জুয়েল রানা তার কর্মজীবনে এর আগেও বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন। আইজিপি ব্যাজ প্রাপ্তির মাধ্যমে তার ক্যারিয়ারে আরও একটি অনন্য মাইলফলক যুক্ত হলো।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. শামছুজ্জামান (দিপু) বলেন, জুয়েল রানা একজন সৎ ও মেধাবী ছেলে তার এই সাফল্য আমরা মণিরামপুরবাসী গর্বিত। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর