- খুলনা অফিস :
খুলনায় ওমর ফারুক (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরা দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২৩ মে দুপুর ১২:৩০ টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি মৎস ঘের থেকে তার মরা দেহ উদ্ধার করা।
নিহত যুবক খানজাহানআলী থানার জান্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ ইসলাম বলেন তার মাথায় ও বুকে দুটি চিহ্ন পাওয়া গেছে।