1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড পাইকগাছায় ইয়াবাসহ মা ও ছেলে আট লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক

কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত
koyra-16691
  • কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

কয়রায় জোর পুর্বক জমি দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন উপজেলার দেয়াড়া গ্রামের আঃ গফুর গাইনের পুত্র মোঃ ইউনুছ আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ৩১ মে একই গ্রামের মৃত সুলতান গাইনের পুত্র নাসির গাইন, নাসির গাইনের পুত্র আকবার ও ইকবাল, হযরত গাইনের পুত্র তোয়েব আলী সহ আরও কয়েক জন মিলে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা করে। এতে আমরা বাঁধা দিলে তারা আমাদেররকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। ঐ ঘটনাটিকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষ নাসির গাইন গংরা কয়রা আদালতে একটি আমার পিতা গফুর গাইন ও ভাইপো আবু রায়হানের নামে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আমার পিতা জামিন প্রাপ্ত হয়। অন্যদিকে ভাইপো আবু রায়হান জেল হাজতে প্রেরন করা হয়। মামলাটি সম্পুর্ন মিথ্যা অভিযোগের ভিত্তিতে দায়ের করে আমাদের প্রতিপক্ষরা হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিগত ৫০ বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ঐ জমি ভোগ দখল আসছি। দখলে থাকা সর্তেও নাসির গংরা উক্ত জমি দখল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র মেতে উঠেছে। ঐ বিষয়টিকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রাখার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে জানিয়ে দিয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা হতে রেহাই পাওয়ার পাশাপাশি উক্ত সম্পত্তি যাতে করে দখল করতে না পারে তার প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর