1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত
satkhira-16802
  • আক্তারুল ইসলাম::

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামের এক জেলের মৃত্যু ও জহির হোসেন (৪২) নামের এক জেলে আহত হয়েছেন। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত নূর হোসেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে ও আহত জহির হোসেন একই গ্রামের হাসান গাজীর ছেলে।

নিহতের ভাই আমজাদ হোসেন জানান, শনিবার সকালে তার ভাই নূর হোসেনসহ কয়েকজন জেলে তাদের বাড়ির পাশে মালঞ্চ নদীতে মাছ ধরার জন্য জাল পেতে নৌকায় বসে ছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে নৌকার ওপর বসে থাকা অবস্থায় নূর হোসেনের ওপর বজ্র পড়লে তার মৃত্যু হয়। এবং ১০০ হাত দূরে থাকা জহির হোসেন বজ্রপাতের আকর্ষনে অজ্ঞান হয়ে যায়।

দূরে নদীতে থাকা অন্যান্য জেলেরা তাকে দ্রুত উদ্ধার করে হরিনগর বাজারের গ্রাম্য ডাক্তার শিবপদ মন্ডলের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রাম্য ডাক্তার শিবপদ মন্ডল বলেন, এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এবং আহত জহির হোসেন সুস্থ আছে।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল রহমান (পল্টু) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর