1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

দ্য গার্ডিয়ানে স্থান পেল মুন্সীগঞ্জের ফুটবল উন্মাদনা, বিশ্বমঞ্চে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত
munsigang-16885
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল উন্মাদনা ও বাঁধভাঙা উল্লাস আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা ও সমর্থনের অনন্য চিত্র তুলে ধরা এক প্রতিবেদনে উঠে এসেছে মুন্সীগঞ্জের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস।

ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian–এ প্রকাশিত “They’re defeating nations who occupied: inside Bangladesh’s World Cup love affair with Argentina and Brazil” শিরোনামের বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের ফুটবল সংস্কৃতি, বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে সমর্থকদের আবেগের নানা দিক তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট চত্বরে হাজারো ফুটবলপ্রেমী জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনার খেলা উপভোগ করছেন। দলের গোল ও বিজয়ের পর সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সেই স্মরণীয় মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছে।

ছবিটি ধারণ করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থার হয়ে কর্মরত একজন খ্যাতিমান বাংলাদেশি আলোকচিত্রী।

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে মুন্সীগঞ্জসহ বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি গভীর অনুরাগ আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হচ্ছে। এ আবেগের ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মুন্সীগঞ্জ সফর করেন। স্থানীয় সমর্থকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে তিনি পদ্মাপাড়ের মানুষের ফুটবলপ্রেমে মুগ্ধতা প্রকাশ করেন।

আন্তর্জাতিক গণমাধ্যমে মুন্সীগঞ্জের ফুটবল উন্মাদনার এই উপস্থিতিকে জেলার জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে দেখছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। এটি বিশ্বদরবারে বাংলাদেশের ফুটবল সংস্কৃতি ও সমর্থকদের আবেগময় পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর