1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার লতায় নদী দখল করে বসতবাড়ি নির্মাণ, সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, গুরুতর আহত ভ্যান চালক সৈয়দপুরে খেলার উপকরণ দিয়ে নারী ক্রিকেটারের পাশে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা শেষ চারে কারা, কোয়ার্টারের আগে যা বলছে সুপারকম্পিউটার কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত মুন্সীগঞ্জে স্কুলের সামনে খোলা ম্যানহোলে চরম ঝুঁকি ফ্রান্স-মরক্কো ম্যাচসহ টিভিতে যত খেলা রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : ফ্রান্স কোচ আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার পাইকগাছার লতায় নদী ভরাটি ও ভিপি সম্পত্তি দখলে নিয়ে বিলাসবহুল ভবন নির্মাণের অভিযোগ ইউপি সদস্য কুমারেশ ও তার ভাইয়ের বিরুদ্ধে

মুন্সীগঞ্জে স্কুলের সামনে খোলা ম্যানহোলে চরম ঝুঁকি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত
munsigang-16974
  • নিজস্ব প্রতিবেদক::

মুন্সীগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় ও ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের প্রধান সড়কের মাঝখানে দুটি ম্যানহোলের ঢাকনা দীর্ঘদিন ধরে খোলা থাকায় শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ এবং দুটি বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও অভিভাবক চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও খোলা ম্যানহোল দুটির ঢাকনা স্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। তখন খোলা ম্যানহোলগুলো পানির নিচে তলিয়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনা এড়াতে কোনো এক সচেতন ব্যক্তি ম্যানহোলের ভেতরে গাছের ডাল বসিয়ে তাতে লাল কাপড় বেঁধে বিপজ্জনক স্থানটি চিহ্নিত করে রেখেছেন। তবে এটি সাময়িক ব্যবস্থা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, কোনো প্রাণহানির ঘটনা ঘটার আগেই খোলা ম্যানহোল দুটিতে নতুন ঢাকনা স্থাপন করে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর