1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার মুন্সীগঞ্জে বিএনপি’র কারা নির্যাতিত ৩৬শে জুলাই যোদ্ধা সংগঠনের আত্মপ্রকাশ, ৭ সদস্যের কমিটি ঘোষণা র‌্যাবের নাম পরিবর্তন হচ্ছে পাইকগাছায় এডিবির অর্থায়নে বাইসাইকেল,সেলাইমেশিন ও ভ্যান বিতরন মটবাটি স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীরা রানী সরকারের কিদায় সংবর্ধনা ফ্যাসিবাদ বিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: সিলেটে রেদোয়ান মাজহারি বেনাপোল-ঢাকা ও বেনাপোল-খুলনা রুটে চলন্ত ট্রেনের মধ্যে হিজড়াদের চাঁদাবাজি ও হেনস্তার অভিযোগ! মাদক সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, জেলা পুলিশ সুপার 

মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত
Koyra-Thana-17208

* জনসম্পৃক্ততার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে জোর

* রাত ৮টার পর তরুণদের অপ্রয়োজনে বাইরে না থাকার পরামর্শ

  • মোহাঃ হুমায়ুন কবির ::

খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও বনদস্যুতা প্রতিরোধে পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়; এজন্য প্রয়োজন জনসাধারণের সক্রিয় সহযোগিতা। অপরাধী বা বনদস্যুদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবারের ভূমিকা সবচেয়ে
গুরুত্বপূর্ণ।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া রাত ৮টার পর কিশোর-তরুণদের বাইরে অবস্থান না করতে উৎসাহিত করুন। পরিবার ও সমাজের সম্মিলিত নজরদারিই একটি নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকায় বনদস্যুদের যেকোনো তৎপরতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

সভায় কমিউনিটি পুলিশিং জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে কয়রা থানার কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর