- নিজস্ব প্রতিনিধি ::
পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন উপজেলার গোপালপুরের এসএসসি পরীক্ষার্থী নাহিদুল্লাহর (১৬) মৃত্যু হয়েছে। সে গোপাল গ্রামের মৃত বাবুল দফাদারের ছেলে।
গত শনিবার (৮ আগস্ট) এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় তার। নাহিদউল্লাহ উপজেলার ঐতিহ্যবাহী ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার একজন ক্যাজুয়াল পরীক্ষার্থী ছিল।
তার অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।