1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল ডুমুরিয়ায় কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে নতুন করে সরকারের যে সকল নির্দেশনা, আজ থেকেই কার্যকর! আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা!

কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত
koyra-17260
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

যুব সমাজই দেশের ভবিষ্যৎ, তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে এমন প্রত্যয়ের মধ্য দিয়ে খুলনার কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদ চত্বরে বেদকাশি পাথরখালী মিলনী যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়।

পরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, সুন্দরবন কোয়ালিশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর মো. এনামুল হক লিটন, জ্যাকি মুজাহিদুল ইসলাম, সুব্রত কুমার মুন্ডা, সৌমেন মুন্ডা, স্বপ্না মুন্ডা, আশামনি ও নাজমুল হুদা প্রমুখ। সভায় বক্তারা বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর