1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কপিলমুনির নারীসহ গ্রেপ্তার ২ কয়রায় নদীতে পড়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল  কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের পরিদর্শন কয়রার মঠবাড়ী সেরাজিয়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিখেলেশ্বর রায়ের মৃত্যু দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল

কয়রার মঠবাড়ী সেরাজিয়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিখেলেশ্বর রায়ের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পঠিত
17299

কয়রা প্রতিনিধি:


খুলনার কয়রা উপজেলার মঠবাড়ী সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শ্রদ্ধেয় শিক্ষক নিখেলেশ্বর রায় আর নেই। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে তিনি পরলোকগমন করেন। তার মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী,
অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিখেলেশ্বর রায় দীর্ঘদিন মঠবাড়ী সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন স্নেহশীল শিক্ষক ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তার শিক্ষা, স্নেহ, ভালোবাসা ও দিকনির্দেশনায় অসংখ্য শিক্ষার্থী উপকৃত হয়েছেন। তার মৃত্যুতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক এবং স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

তারা বলেন, নিখেলেশ্বর রায়ের শিক্ষা ও মানবিক মূল্যবোধ তাদের জীবনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার চলে যাওয়া শিক্ষাঙ্গন ও স্থানীয় সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে মহান সৃষ্টিকর্তার কাছে তার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে পরম শান্তি প্রদানের প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর