1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় নদীতে পড়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল  কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের পরিদর্শন কয়রার মঠবাড়ী সেরাজিয়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিখেলেশ্বর রায়ের মৃত্যু দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

কয়রায় নদীতে পড়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত
কয়রা প্রতিনিধি:

কয়রার আংটিহারা কোষ্টগার্ডের সদস্যরা নদীতে পড়ে যাওয়া জাহাজের এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কোষ্টগার্ড সুত্রে জানা যায়, গত ১৫ আগস্ট এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে, জাহাজটি সুন্দরবন সংলগ্ন  শাকবাড়িয়া নদীর আংটিহারা এলাকায় অবস্থানকালীন ঐ দিন দুপুর ১ টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যায়। পড়ে যাওয়া ক্রু পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা নাজমুল (২১)। এ সময় রুটিন টহল চলাকালীন বিষয়টি কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দলের নজরে আসে।
তৎক্ষনিক কোষ্টগার্ডের সদস্যরা ঘটনাস্থল হাজির হয়ে তল্লাসি করে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার করা ঐ ক্রুকে নিরাপদে তার জাহাজে পোছায় দেওয়া হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, জরুরী উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর