1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রমিক-ব্যবসায়ীদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দিন: জাফলংয়ে উবায়দুল্লাহ ফারুক উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে মানুষের দুয়ারে শ্যামকুড় ইউপি চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান লিটন বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন : মারাত্মক  ক্ষতির আশংকায় দু’ উপজেলার কয়েকটি গ্রামের মানুষ রাজনীতি থেকে জনসেবায় মিরকাদিমের পরিচিত মুখ মোহাম্মদ হোসেন রেনু আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা কারাগারে আশাশুনিতে ৭৫০জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কয়রার বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত পাইকগাছায় আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যায় সন্দেহভাজন আটক ২, অগ্রগতি কোন পথে? পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বাড়ছে

চালক ও পথচারী উভয়ে সচেতন হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব: সাতক্ষীরায় জেলা প্রশাসক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত
17357

সাতক্ষীরা প্রতিনিধি:


সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ জনের পরিবারের সদস্যদের মধ্যে ৯৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাশেমের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৭ পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
এসময় তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যা বেশি হওয়ায় সড়ক দুর্ঘটনার সংখ্যাও বেশি। দুর্ঘটনা কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। একটি জীবনহানির ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় মারা গেলে বা পঙ্গু হয়ে গেলে পরিবারটি যে দুরাবস্থার মধ্যে পড়ে, তা কেবল ওই পরিবারের সদস্যরাই অনুভব করতে পারেন।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত পরিবারের পাশে দাঁড়াতেই সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। সরকারের দেওয়া অর্থ যথাযথভাবে ব্যবহার করে অভিভাবক হারানো পরিবারগুলোকে স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ জামির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা ও সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী নাসিরউদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের সহায়তায় নিহত ১৫ জনের পরিবারের সদস্যদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে চেক দেওয়া হয়। চেক গ্রহণ করেন রমেশ চন্দ্র মৃধা, সুমাইয়া পারভীন, সাঈদ আলী, জি এম শাহানুর রহমান, মো. ওজিয়ার রহমান গাজী, রিজাউল ইসলাম মিঠু, কামরুন্নাহার, সুকজান খাতুন, এম এস টি এলিজা আক্তার, মমতাজ পারভীন, চপলা কর্মকার, সুপ্রিয়া রানী খাঁ, মো. আব্দুস ছালাম, তাপিয়া সুলতানা ও আব্দুস ছালাম।
এ ছাড়া আহত সাতজনের পরিবারকে এক লাখ টাকা করে এবং আরও পাঁচজনকে তিন লাখ টাকা করে চেক দেওয়া হয়। আহতদের মধ্যে রাজু পাড়, মো. কবির উদ্দিন বিশ্বাস, মো. জামাল উদ্দিন, মকছেদ সানা, আবুল হোসেন সানা, মো. মঈনুর ইসলাম ও মো. মফিজুল ইসলাম এক লাখ টাকা করে এবং মো. জনাব আলী, মিতা দাশ, বিউটি খাতুন, মো. সাহাদাত গাজী ও সামিম তিন লাখ টাকা করে পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর