1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রমিক-ব্যবসায়ীদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দিন: জাফলংয়ে উবায়দুল্লাহ ফারুক উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে মানুষের দুয়ারে শ্যামকুড় ইউপি চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান লিটন বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন : মারাত্মক  ক্ষতির আশংকায় দু’ উপজেলার কয়েকটি গ্রামের মানুষ রাজনীতি থেকে জনসেবায় মিরকাদিমের পরিচিত মুখ মোহাম্মদ হোসেন রেনু আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা কারাগারে আশাশুনিতে ৭৫০জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কয়রার বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত পাইকগাছায় আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যায় সন্দেহভাজন আটক ২, অগ্রগতি কোন পথে? পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বাড়ছে

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত
17359
সাতক্ষীরা প্রতিবিধি:


সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটের দিকে  পাটকেলঘাটা থানাধীন শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।
​পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার  সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়।
এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি  করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানা-পুলিশ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে মহাসড়কের পাশে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে তার নিজ বাড়িতে রাখা হয়েছে। চালক ও হেলপারকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর